News & Events

প্রস্তুতি সভা

আইআইইউসি’র ষষ্ঠ সমাবর্তন সামনে রেখে প্রস্তুতি সভা

আইআইইউসি’র ষষ্ঠ সমাবর্তন সামনে রেখে প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.) এবং ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. সালেহ হাসান নকীব।

Recent News